• ঢাকা
  • বুধবার , ২৯ জুলাই ২০২৬ , রাত ১১:৪৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : অনলাইন ডেস্ক:
শ্রীপুরে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪

শ্রীপুরে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রিন্ট ভিউ

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার রাসায়নিক গুদামে দগ্ধ রংমিস্ত্রি আব্দুল রনির মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রংমিস্ত্রি আব্দুল রনির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। নিহত রংমিস্ত্রি আব্দুল রনি (৩০) গাইবান্ধা জেলার সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কারখানায় আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই রংমিস্ত্রি।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সারাদেশ

আরও পড়ুন