• ঢাকা
  • শনিবার , ৬ জুন ২০২৬ , ভোর ০৪:২১
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়
রিপোর্টার :
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

প্রিন্ট ভিউ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল মজুত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে ৯৯ বস্তা চাল স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির।

 
স্থানীয় একাধিক সূত্র জানান, বিগত অনেক দিন পর্যন্ত ইমানআলী বাজার সংলগ্ন জামায়াত নেতা সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়। সরকারি চালগুলো তিনি বিভিন্ন লোকজনের কাছে অধিক মূল্যে বিক্রি করছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে দেখতে পান একটি কক্ষে সরকারি চালের প্রায় ৯৯ বস্তা মজুত রয়েছে। একপর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও চরজব্বার থানায় অবহিত করা হয়। কিন্তু সকালে বিষয়টি প্রশাসনকে জানালেও দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার পর জামায়াত নেতা সামাদ গা–ঢাকা দিয়েছে।

ক্রাইম

আরও পড়ুন