• ঢাকা
  • মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ , রাত ১১:১৮
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা
রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা

সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা

প্রিন্ট ভিউ

সুখবর পেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা নাহিদা আক্তার ও নিগার সুলতানা জ্যোতিরা। শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠের এই সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একধিক ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। 

আজ মঙ্গলবার আইসিসি প্রকাশিত নারীদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মণি, নাহিদ আক্তার, মারুফা খাতুন ও সুলতানা খাতুন।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছিলেন জ্যোতি। সেই ম্যাচে ৫৮ রানের পর শেষ ম্যাচে করেন ৪০ রান। তাতে নারী ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক এখন ৩৫তম স্থানে অবস্থান করছেন।

শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সোবহানা মোস্তারি। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ ব্যাটিংয়ে ৭৪ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাতে নারী ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়া ব্যাটিংয়ে উন্নতি করেছেন রিতু। আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৩তম।


খেলাধুলা

আরও পড়ুন